গোলামুর রহমান-লংগদু | ০৩:৪৮ পিএম, ২০২৩-০৫-২২
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটির লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২মে) সকাল ১০ টায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার আয়োজনে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ এর পূর্বে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় অফিস থেকে শুরু করে লংগদু বাজার প্রদক্ষিণ করে উপজেলা রেস্ট হাউস এর সামনে এসে প্রতিবাদ সমাবেশ একত্রিত হোন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ (বাবু),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কামাল পাশাসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি-জামাত একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন দেশকে ভালবাসে না, দেশের মানুষকে ভালবাসে না। এই সংগঠন যখনই রাজপথে এসেছে তখনই মানুষের জানমালের উপর হামলা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এহেন বক্তব্য কখনো মেনে নিতে পারিনা, অতী শ্রীঘই তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited