নিজস্ব প্রতিবেদক | ১০:১৩ পিএম, ২০২৩-০৫-২০
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক পরিচালিত দেশের বৃহত্তম বেসরকারি বৃত্তি পরীক্ষা "শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি" ২০২২ বাঘাইছড়ি উপজেলার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের 'সনদ ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠান আজ ২০ মে- শনিবার সকাল ৯ টায় উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা সভাপতি ও সাবেক প্যানেল মেয়র, জনাব হাজী আবদুশ শুক্কুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ গিয়াস উদ্দিন মামুন,বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সাবেক সচিব শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিল’র জনাব পারভেজ আলী,কাচালং দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা ওমর ফারুক,বৃত্তি পরিচালনা কমিটির জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল জলিল,কাচালং বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল সুমি চাকমা,উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার সুলাইমান বাদশা,মাস্টার নাইম উদ্দিন,উপজেলা বৃত্তি পরিচালক আব্দুস সত্তার নিশাত প্রমুখ। পরিশেষে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited