প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৭ এএম, ২০২৩-০৫-১৮

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের ভেদভেদী জামে মসজিদে  এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন,  সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মো. ছলিম উল্লা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুল আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. আরিফ উদ্দিন সহ সংশ্লিষ্ট নেতা কর্মীরা। 

এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন,  মাওলানা মো. হারেজ। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের মঙ্গল কামনা করা হয়।