আলমগীর মানিক | ১২:০৫ পিএম, ২০২৩-০৫-১৪
আলমগীর মানিক
প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রাঙামাটি সদরে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ চাঁদা কালেক্টর পলাশ ওরফে ছাতি ওরফে সুদীপ্ত ওরফে রূপান্তর চাকমা নামের এক উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার সকাল ১০টার সময় রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় এই সশস্ত্র হামলার ঘটনা ঘঠে।
সংগঠনের দায়িত্ব পালন করতে সেখানে একটি ঘরেই অবস্থান করার সময় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
সাপছড়ি ইউনিয়নের মেম্বার সুনীল চাকমা মুঠোফোনে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে এমন একটি খবর শুনেই আমরা পুলিশের একটি টিমকে নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর বিস্তারিত জানাতে পারবো।
ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করতে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানিয়েছেন, আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মরদেহ উদ্ধারে রওয়ানা দিয়েছি। তিনি জানান, ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় এবং বৃষ্টি হওয়ার কারনে পায়ে হেটে আমরা পৌছাতে দেরি হচ্ছে।
জানাগেছে রূপান্ত চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। তার পিতার নাম: লক্ষ্মী চন্দ্র চাকমা, গ্রাম- শিমুলতলী, ৮নং ওয়ার্ড, মেরুং ইউনিয়ন পরিষদ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited