সিয়াম | ০৫:৪৫ পিএম, ২০২৩-০৫-১৩
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
১৩ মে শনিবার রাজস্থলী উপজেলা চেয়ারম্যানের রুমে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। সভায় ঝুকিপূর্ণ এলাকা চিহ্ন করা এবং প্রত্যেক ওয়ার্ডে রেসপন্স টিমের সদস্য করে কমিটি করা সহ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল ছুটি বাতিল সম্পর্কে অবহিত করা। রাজস্থলী উপজেলায় ০৬ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে স্কুলগুলো। রাজস্থলী উপজেলা সংলগ্ন সহ বিভিন্ন এলাকার লোকজনদের নিরাপদ জায়গায় সরে যেতে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে লোকজনদের সচেতন করা হচ্ছে। রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা জানিয়েছেন উপজেলায় ৬ টি আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকার স্কুলগুলো খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানিয়েছেন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবু হেলাল, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,ডা, রুইহলাঅং মারমা সাংবাদিক আজগর আলী খান প্রমূখ।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited