নিজস্ব প্রতিবেদক | ১১:১৮ এএম, ২০২৩-০৫-১২
রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটির সকল স্থরের নার্সিং কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দদের উদ্যোগে রাঙামাটির শিল্পকলা একাডেমির সামনে থেকে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি নার্সিং ইউন্সষ্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে নার্সিং ইউন্সষ্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
তিনি বলেন, বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। নার্সিং পেশা অত্যন্ত মহৎ সেবাধর্মী একটি কাজ। তাই এ পেশাকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, কোভিটের সময় নার্সরা যেভাবে কাজ করছে, তারা যদি এভাবে এগিয়ে না আসতো তাহলে কোভিট ১৯ ভাইরাস মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়তো। চিকিৎসা সেবার পাশাপাশি নার্সরা রোগীদের সাথে ভালো ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা এসময় ভালো পেলে অর্ধেক সুস্থতা অনুভব করে। তাই রোগীর কথা চিন্তা করে তাদের সাথে ভালো ব্যবহার করলে রোগী সুস্থতার পামাপাশি সম্মান টুকুও বৃদাদি পাবে অনেকাংশে।
এসময়, রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্বাবধায়ক দীপ্তি রানী চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যানে অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান, রাঙামাটি নার্সিং ইউনিষ্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ কৃষ্ণা চাকমা, রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শুভ্রা রাণী বড়ুয়া, স্বাধীনতা নার্সেস পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা সাধনা চাকমা সহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন, রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিটু তালুকদার।
আলোচনা সভা শুরুতে মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited