লংগদুতে সৌর বিদ্যুৎ এর আলোয় আকিত ৫০৯ পরিবার


গোলামুর রহমান-লংগদু    |    ১০:১১ পিএম, ২০২৩-০৫-১১

লংগদুতে সৌর বিদ্যুৎ এর আলোয় আকিত   ৫০৯ পরিবার

অনেক সরকার এসেছে কেউ জনগণের কথা ভাবেনি, পাহাড়ের সাধারন মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎ বিহীন এলাকা গুলোতে বিদ্যুৎ এর ব্যবস্থা করে দিচ্ছে বর্তমান সরকার, দেশের উন্নয়ন ধরে রাখতে হলে অবশ্যই আবারো সরকারকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

বৃহস্পতিবার (১১মে)  রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন মাইনী ইউনিয়নের মাইনী মুখ মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে ৫০৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমল এর সার্বিক সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ এর সভাপতিত্বে , উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ অধিনায়ক রিফাতুজ্জামন,উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন সহ প্রমুখ।