নিজস্ব প্রতিবেদক | ১০:০৯ পিএম, ২০২৩-০৫-১১
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মোঃ রিয়াদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪ টা ৩০ দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী নদী সংলগ্ন ব্যঙছড়ি মুসলিম পাড়ায় এঘটনা ঘটে। শিশু রিয়াদুল ইসলাম ব্যঙছড়ি মুসলিম পাড়ার মোঃ আমির হোসেন এর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে ব্যঙছড়ি মুসলিম পাড়ায় শিশু রিয়াদুল ইসলাম ফুটবল খেলছিলো। হঠাৎ বলটি কর্ণফুলী নদীতে পড়ে গেলে সে কাউকে না জানিয়ে ফুটবলটি তুলতে নদীতে নামে। সাথে সাথে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর বিকাল ৫টার দিকে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, শিশুটিকে বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited