আলমগীর মানিক | ০৫:২৭ পিএম, ২০২৩-০৫-১১
আলমগীর মানিক
আসন্ন ঘূর্ণিঝড় মোখার দূর্যোগময় পরিস্থিতি থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জরুরী সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহনেওয়াজ রাজু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উক্ত সভায় অংশ নেন।
সভায় আসন্ন মোখার আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটিতে কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি বাতিল করা বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সভায় জানানো হয়, ঝূকিপূর্ন এলাকাগুলোতে স্ব-স্ব এলাকার পৌর কাউন্সিলরদের শুক্রবারের মধ্যেই নিজ এলাকায় কুইক রেসপন্স টিম গঠন করে রেজুলেশন জেলা প্রশাসক বরাবরে জমা দিতে বলা হয়। এছাড়াও এলাকার মসজিদগুলোতে মাইকিংয়ে মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দেয়া হয়।
রাঙামাটি শহরের ঝূকিপূর্ন এলাকার বাসিন্দাদের দূর্যোগময় মুহুর্তে আগেই আশ্রয়কেন্দ্রগুলো অবস্থানের ব্যবস্থা করার পাশাপাশি রাঙামাটির ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, বিদ্যুৎ বিভাগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় সকল প্রকার প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited