গোলামুর রহমান-লংগদু | ০৮:৩৯ পিএম, ২০২৩-০৫-০৯
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি জোনের বিশেষ অভিযানে ৬ টাকার অধিক সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
গতকাল বেলা ১২ টা থেকে অভিযান পরিচালনা করা হয়। উক্ত জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে জোন সদর হতে ৪০ জন, সর্বাতলী বিজিবি ক্যাম্প হতে ১০ জন, চরুয়াখালী বিজিবি ক্যাম্প হতে ১০ জন সদস্যসহ সর্বমোট ৬০ জন সদস্যের একটি বিশেষ টহল দল এবং পাবলাখালী পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর মো: আবু হোসাইন খান সাথে ০৫ জন পুলিশ সদস্যসের সমন্বয়ে চরুয়াখালী ও সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে চরুয়াখালী কমিউনিটি ক্লিনিক নামক স্থান হতে আনুমানিক ২১৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয় । পরবর্তীতে সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার তালুকদারপাড়া নামক অপর স্থানে অভিযান পরিচালনার করে আনুমানিক আরো ১১২ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়।
উক্ত বিশেষ অভিযানে দুই স্থান হতে সর্বমোট আনুমানিক ৩৩০ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। উক্ত গোলকাঠ পাবলাখালি ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited