নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৮ পিএম, ২০২৩-০৫-০৮
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আকতার হোসেন চাককাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
সোমবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার সময় ফাঁসিয়াখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুমারী চাককাটা গ্রামে হাতির আক্রমণের ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাত গভীরে বন্য হাতির পাল এসে বাড়ির উঠানে আম গাছ খাচ্ছিল। হাতির উপস্থিতি টের পেয়ে তাড়াতে গেলে জমিতে ফেলে হাতির ধারালো দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে কৃষককে মেরে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। রক্তাক্ত লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চেীধুরী বলেন, লাশ এখনো লামা সরকারি হাসপাতালে রয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited