বাঁশের চাঁই বিক্রয় করতে এসে বিরলালের রহস্যজনক মৃত্যু!


কাপ্তাই প্রতিনিধি    |    ০২:১০ পিএম, ২০২০-১০-৩০

বাঁশের চাঁই বিক্রয় করতে এসে বিরলালের রহস্যজনক মৃত্যু!

বাঁশের তৈরী চিংড়ি মাছ শিকার করার সরঞ্জামাদি (চাঁই) বিক্রয় করেই গত ৩০বছর যাবত সংসার চলছিল বিরলাল চাকমার (৫৫)। কাপ্তাইয়ের বনফুল রেস্ট হাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শুক্রবার (৩০ই অক্টোবর) সকালে ঘাড়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি কাপ্তাইতে বাঁশের চাঁই বিক্রয় করতে বাসা থেকে বের হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত ব্যক্তি রাঙামাটি সদরের মগবানের দেবাছড়া পাড়ার মৃত নলনী মোহন চাকমার ছেলে। 

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে স্থানীয়রা খবর দিলে বনফুল রেস্ট হাউজের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহত বিরলালের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে খবর দিলে তার পরিবার নিহতের মরদেহ শনাক্ত করেন। শুক্রবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নিহতের ভাই কালা চাকমা বাদি হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।