বান্দরবান | ০৬:২২ পিএম, ২০২৩-০৪-২৪
বান্দরবানের নাইক্ষংছড়ি ঘুমধুম ইউনিয়নে তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার +২৪ এপ্রিল) সকাল ১০টার সময়ে ঘুমধুমের তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ৩৪ বিজিবি। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি টহলদল সকাল ১০টা ৩০মিনিটে নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু এলাকার নুরুল আবছারের বাড়ির তল্লাশি করে ঘরের ভিতরে খাটের উপরে জাজিমের নিচে লুকায়িত অবস্থায় দুটি পুটলায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণ নাইক্ষংছড়ি থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited