নিজস্ব প্রতিবেদক | ০২:০৪ পিএম, ২০২৩-০৪-২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্প এলাকায় সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার পর গলায় ফাঁস দেওয়া এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ।
তার নাম মোঃ বেলাল হোসেন (৩৬)। তিনি ওই এলাকার আবুল খায়ের এর ছেলে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।
আত্মহননকারী বেলাল কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি) এ অস্থায়ী ভিত্তিতে চাকরি করতো বলে তার বন্ধুরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বেলালের পরিবারের সাথে কথা জানতে পারলাম যে, গতকাল( রবিবার) রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। আজ (সোমবার)সকালে তার পরিবারের লোকজন ঘুম থেকে ডাকতে গিয়ে বেড়ার ফাঁকে দেখতে পান তাঁর রুমে ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন তিনি। পরে পুলিশ এবং স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে । তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সকাল সাড়ে ৮ টায় পুলিশ সদস্যরা গিয়ে বেলালের নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করেন। সুরহাল প্রস্তত করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের নিমিত্তে ময়না তদন্তের জন্য লাশটি সোমবার রাঙ্গামাটিতে প্রেরন করা হয়েছে। মৃত্যু সঠিক কারন সংক্রান্তে মতামত প্রাপ্তি ও তদন্ত শেষ বিস্তারিত জানা যাবে।
এছাড়া এ ঘটনায় কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে রাঙামাটিতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited