জুরাছড়ি জোনের তত্বাবধানে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩০ এএম, ২০২৩-০৪-২০

জুরাছড়ি জোনের তত্বাবধানে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলে নানামুখী উন্নয়ন সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রত্যন্ত এলাকার জনগণ যাহাতে চিকিৎসা সেবা টুকু গ্রহণ করতে পারে তাই জুরাছড়ি   উপজেলা ২ নং বনযোগীছড়া ইউনিয়নে চেয়ারম্যান পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন কর্তৃক বিনামূল্যে  শতের অধিক রোগীকে চিকিৎসা সেবা সহ বিনামূল্য ঔষধ বিতরণ    করা হয়।

 

রোগীদের চিকিৎসা সেবা  প্রদান করেন সেনাবাহিনী ডাঃ ক্যাপ্টেন সাদমান রহমান। 

 

এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ অত্রএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।