নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৮ পিএম, ২০২৩-০৪-১৭
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সার্বিক সহযোগিতায় ও জেলা সভাপতি মোঃ হাবীব আজমের দিক নির্দেশনায় দুই শতাধিক অসহায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি পৌর শাখা।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাঙামাটি শহরের কলেজ গেইট, বনরূপা, রির্জাভ বাজার ও তবলছড়ি এলাকায় অসহায় রোজাদার ও পথচারীদের হাতে ইফতার তুলে দেন পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর কমিটির সিঃ সহ-সভাপতি আরফিন হামিদ সাকিব, সহ- সভাপতি রিফাতুল ইসলাম, মোঃ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটিতে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে এবং বিভিন্ন রকমের মানবিক কার্যক্রম করে যাচ্ছে, তারই আলোকে আজ রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। আগামিতে আরো বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করা হবে বলে জানান ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited