নিজস্ব প্রতিবেদক | ০৬:৫০ পিএম, ২০২৩-০৪-১১
রাঙামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারী এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নের প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন সংযোগ ব্রীজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এই ব্রীজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটি শহরের যে সমস্ত এলাকায় ব্রীজের প্রয়োজন সে সমস্ত এলাকায় ব্রীজ নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, রাঙামাটি শহরের একটি মাত্র মূল সড়ক যার কারণে শহরে এখন যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। রাঙামাটি শহরটা কে সচল রাখার জন্য আরো বেশি করে রাস্তা নির্মাণ করা প্রয়োজন। সাধারণ মানুষ ও ট্রাফিকের কথা চিন্তা করে সেই লক্ষ্যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামী লীগ সরকারের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, টিকাদার মাসুদ রানাসহ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited