গোলামুর রহমান-লংগদু | ০৫:৫৭ পিএম, ২০২৩-০৪-০৯
রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ গোল কাঠ আটক করা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) আনুমানিক সকাল ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের একটি বিশেষ টহল দল এবং কাঠালতলী ক্যাম্পের এপিবিএন এর সদস্যসহ রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকার ঠেকাপাড়া বউবাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বউবাজারে অবৈধভাবে স্থাপিত মোঃ বেলাল হোসেন (৩০) এর ‘স’ মিলের সামনে কাঠগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ২৫১ সিএফটি সেগুন এবং গামারী গোল কাঠ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩,৭৬,৫০০/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। উক্ত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited