নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ এএম, ২০২৩-০৪-০৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো: সুরুত আলম (৪৮) নামে এক কাঠুরিয়া আহত হয়েছেন। আহত সুরুত আলম উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবি অধিনস্থ চাকঢালা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৪/৩ এস হতে মিয়ানমার অভ্যান্তরে বিজিপি পুরান মাইজ্যা ক্যাম্প দায়িত্বরত এলাকায় একটি মাইন বিস্ফোরণ হয়। এতে বাংলাদেশের সুরুত আলম নামে এক কাঠুরিয়ার বাম পাশের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়।
তাৎক্ষণিক এলাকাবাসী খবর পেয়ে তাকে সীমান্ত থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরার্মশ দেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর বেলা উপজেলার চাকঢালা এলাকার চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলারের কাছাকাছি এবং মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির পুরো মূখমন্ডল জ্বলসে এবং বাম পায়ের গোড়ালি উড়ে যায় বলে জানা যায়।
স্থানীয়রা জানান, চাকঢালা চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলার দিয়ে মিয়ানমারের ওপার থেকে জ্বালানি কাঠ আনতে গিয়ে মো: সুরুত আলম সঙ্গে এ ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে তার মূখমন্ডল জ্বলসে এবং বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে বলে জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited