নিজস্ব প্রতিবেদক | ০৫:১৫ এএম, ২০২৩-০৪-০৪
কিস্তির টাকা নিয়ে বাকবিতন্ডায় রাঙ্গুনিয়ায় প্রকাশ্য ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা খুনের প্রধান আসামি এনামুল হককে (২৭) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। সে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে ধামাইরহাট এইচ. এ প্লাজা থেকে অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী।
এসময় কিস্তির টাকা চাওয়ার জেরে আসামী এনামের সাথে চম্পার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এনাম ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। পরে চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনারদিন রাত ৩ টার দিকে নিহত চম্পা চাকমার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে ঘাতক মো. এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার প্রায় এক মাস পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হল চাঞ্চল্যকর এই খুনের আসামি এনাম। তার সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন নিহতের স্বজনরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited