নিজস্ব প্রতিবেদক | ০১:২০ এএম, ২০২৩-০৪-০৪
রাঙ্গামাটির লংগদু উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা আনোয়ার। তরুন এই উদ্যোক্তা ইন্টারনেটেরে মাধ্যমে জানতে পারে ব্ল্যাক রাইস নামে নতুন ধান খুলনা বিভাগে চাষ করা হচ্ছে। সেখান থেকে বীজ সংগ্রহ করে এবছরের প্রথমেই ব্লাক রাইস রোপন করেন তিনি এবং আমির হোসেন নামে এক কৃষক।
এ বিষয়ে তরুণ এই উদ্যোক্তা বলেন, আমি ইন্টারনেটে দেখি ব্ল্যাক রাইস বাংলাদেশেও চাষ হচ্ছে। এটা দেখে আমিও এই ব্লাক রাইস চাষে আগ্রহী হই। পরে বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। বর্তমানে ভালো ফলনও এসেছে।
ব্ল্যাক রাইসকে স্বাভাবিক ধানের মতই পরিচর্যা করতে হয়। অতিরিক্ত কোন পরিচর্যার প্রয়োজন হয় না। তবে দেখে মনে হচ্ছে, স্বাদে এবং বাজার জাতকরণে অন্য ধানের তুলনায় লাভবান হওয়া যাবে।
তিনি জানান, এ পর্যন্ত অনেকেই আমার কাছে বীজ সংগ্রহের জন্য বলেও রেখেছে।
কৃষক আমির হোসেন বলেন, এই প্রথম পার্বত্য অঞ্চলের লংগদুতে আমরাই ব্ল্যাক রাইস চাষ করি। যদি সরকারীভাবে সুযোগ-সুবিধা পাই, তাহলে আগামীতে ব্যাপকভাবে চাষ করার চিন্তা ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে এবছর ৭ শতাংশ জায়গায় চাষ করেছি। ভয়ে ছিলাম চাষে সফল হবো কিনা। এখন দেখছি ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ব্ল্যাক রাইস নতুন ফসল হওয়ায় অনেকের কাছে অপরিচিত। আমাদের পক্ষ হতে চাষিদেরকে সার্বিকভাবে সহযোগীতা করে যাবো।
তিনি বলেন, ব্ল্যাক রাইস এখনও বাংলাদেশে ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়নি। সমতলে কিছু কিছু জায়গায় চাষ হয়েছে।
এই প্রথম রাঙ্গামাটির লংগদুতে চাষাবাদ শুরু হয়েছে। আমরা কৃষি অফিসের পক্ষ হতে ব্লাক রাইস চাষে সহযোগীতা করে যাচ্ছি এবং আগামীতে আশা করি উপজেলা ব্ল্যাক রাইস চাষী বৃদ্ধি পাবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited