নিজস্ব প্রতিবেদক | ০৮:১৫ পিএম, ২০২৩-০৩-২৯
রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে গত চার মাসে চুরি হওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকালে জেলার কোতোয়ালী থানার সামনে এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
তিনি বলেন, রাঙ্গামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ আমরা ২৪টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিয়েছি। কারো মোবাইল চুরি হয়ে গেলে আমাদের অবশ্যই জানাবেন আশা করছি আমরা আপনাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।
এসময় কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত।
উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২২ মাসে ৩০টি, জানুয়ারি ২০২৩ এ ২৫টি, ফেব্রুয়ারিতে ২৯টি এবং চলতি মাসে ২৪টিসহ মোট ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করার পর যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এই পর্যন্ত উদ্বারকৃত মোবাইল ফোনের মূল্য আনুমানিক প্রায় ২২ লক্ষ টাকা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited