গোলামুর রহমান-লংগদু | ০৫:০৭ পিএম, ২০২৩-০৩-২৭
রাঙ্গামাটি লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে জৈনক ভূমিদৃস্য মোহাম্মদ আলী কর্তৃক স্থানীয় জনগনের জমি দখলের প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় গুলশাখালী চৌমুহনী বাজারে মানবন্ধনে স্থানীয় জনগন ক্ষোভ প্রকাশ করে বলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ আলী বর্তমানে লংগদু উপজেলার গাথাছড়া এলাকায় বসবাস করে। তিনি টাকার জোরে গুলশাখালী, রাজনগর, রাবার বাগান এলাকায় গরীব দুঃখি মানুষকে প্রলোভন, হুমকি এবং ভয়ভিতি দেখিয়ে নাম মাত্র মূল্যে তাদের সহায় সম্পত্তি অবৈধভাবে ক্রয় করে দখল করে রেখেছে।মোহাম্মদ আলী তার পরিবার ও আত্মীয় স্বজনের
নামে গুলশাখালী এবং রাজনগরে প্রায় ৬০/৭০ একর জমি দখল করে রেখেছে। গুলশাখালী বাজারে তার কয়েকটি দোকানসহ প্রায় ৩/৪ একর জমি রয়েছে। রাজনগর বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন এলাকায় প্রায় ২০/২৫ একর জমি বিভিন্ন আত্বীয় স্বজনের নামে সুট কবুলিয়ত মূলে দখলে রয়েছে।
এছাড়াও বিভিন্ন মানুষের নামে মামলা হামলার প্রতিবাদে মোহাম্মদ আলীকে আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা। এর আগেও গুলমাখালী ইউনিয়নে ৩৮৬ নং মৌজার বিভিন্ন খাস জায়গা নিয়ে ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান, ইউএনও জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited