নিজস্ব প্রতিবেদক | ১১:৫৪ পিএম, ২০২৩-০৩-২৫
হাজারো মানুষের ভালোবাসায় পাহাড়ের সর্বপ্রথম পত্রিকা দৈনিক গিরিদর্পণ এর ৪০তম বছর পেরিয়ে ৪১ বছরে পদার্পন উপলক্ষে দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং ধর্মীয়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে এই মিলাদ মাহফিল ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির রাঙ্গামাটি জেলার সভাপতি ক্বারী মোঃ ওসমান গনি চৌধুরী। এ সময় মিলাদ মাহফিলে দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦ এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ডা. কাজী রফিক উদ্দীন, শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দীন’সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦ এ,কে,এম মকছুদ আহমেদ বলেন, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। যার অশেষ মেহেরবানীতে দৈনিক গিরিদর্পণ ৪০বছর পূর্ণ করে ৪১ বছরে পদার্পন করছে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক গিরিদর্পণ পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের সুখ, দুঃখ আনন্দ বেদনার কথা পত্রিকাটির মাধ্যমে তুলে ধরেছে।
তিনি বলেন, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী এবং সকল শুভান্যাধায়ীদের ভালোবাসার কারনে দৈনিক গিরিদর্পণ আজ হাটি-হাটি পা-পা করে এতদুর অগ্রসর হয়েছে। সবার সহযোগীতায় গিরিদর্পণ আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। দৈনিক গিরিদর্পণ সবার ভালোবাসায় ৪০বছর পার করছে, সামনে আরো যুগ যুগ ধরে দৈনিক গিরিদর্পণ পাহাড়ের বঞ্চিত অবহেলিত মানুষের কথা, উন্নয়ন, সম্ভবনা ও সমৃুদ্ধর কথা’সহ দেশ ও জনগনের কথা নির্ভয়ে তুলে ধরবে।
পরে মিলাদ মাহফিল শেষে বিভিন্ন মহল থেকে দৈনিক গিরিদর্পণ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦ এ,কে,এম মকছুদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited