আইয়ুব চৌধুরী | ০৭:৩৭ পিএম, ২০২৩-০৩-২২
মুজিববর্ষ উপলক্ষে সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ঘর পেয়েছেন আরও ১৪ পরিবার।২২ মার্চ বুধবার সকালে এ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠিত দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ১ নং ঘিলাছড়ি ইউপির চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ৩ নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার সহ উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও উপকার ভোগীগন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি উবাচ মারমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছিল কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাথা গোঁজার ঠাঁয় করে দিচ্ছেন।
এসময় গাইন্দ্যা ইউপির ৮ নং ওয়ার্ডের উপকারভোগী উখ্যানু মারমা বলেন, প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও ইউএনও শান্তনু কুমার দাশ স্যারের মাধ্যমে পেয়ে আমি মহা খুশি। আমার কোন ঘর ছিল না রাস্তার ধারে পলিথিন দিয়ে একটি ছোট খুঁড়িঘরে বসবাস করছিলাম। সেখান থেকে চেয়ারম্যান পুচিংমং মারমার সুপারিশে আজ একটি ঘর পেয়েছি। মাথা গোজার ঠাঁয় পেয়ে ভগবানের কাছে প্রধানমন্ত্রী, ইউএনও, চেয়ারম্যানের জন্য দোয়া করছি। কখনো স্বপ্নে দেখিনি পাকা ঘরে থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, চতুর্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাজস্থলীতে ১৫ টি ঘরের মধ্যে ১৪ গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ৫টি, গাইন্দ্যা ইউনিয়নে ৬টি, ও বাঙালহালিয়া ইউনিয়িনের ৫টি গৃহহীন পরিবার চতুর্থ পর্যায়ে মুজিব শতবর্ষের ঘর পেয়েছেন।তার মধ্যে একটি ঘরের কাজ সম্পন্ন না হওয়াতে আগামীতে উদ্বোধনের সময় হস্তান্তর করা হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited