আলমগীর মানিক | ০৭:২৭ পিএম, ২০২৩-০৩-২২
আলমগীর মানিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় রাঙামাটি জেলার ৪৩৯ উপকারভোগী পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। চলতি মৌসুমের বর্ষার আগেই এসব ঘর পেয়েই যারপরনাই খুশি উপকারভোগী পাহাড়ি পরিবারগুলো।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টায় জেলার জিমনেসিয়াম হলে সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ৮৩টি এবং অন্যান্য উপজেলায় একযোগে সর্বমোট ৪৩৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর করা হয়।
রাঙামাটি জিমনেসিয়াম হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে সর্বমোট ১ হাজার ৯১৬টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited