আলমগীর মানিক | ০১:৫৩ এএম, ২০২৩-০৩-২১
পাহাড়ে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে রাঙামাটিতে দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালু করবে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। সোমবার (২০ মার্চ) বিকালে রাঙামাটি পর্যটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনের ইকরাম কবীরের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশিক্ষনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে কাজ করবে। এ ছাড়া নিজ জেলার বাইরেও সম্প্রসারণে এ প্রশিক্ষণ সহায়তা করবে।
আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ব্যাংক পার্বত্য অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য একটি সক্ষমতা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করছে। তৃণমুল পর্যায়ের নারী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার পথ সুগম করা এবং অর্থ-ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যবসাকে টেকসই করতে আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করানোর জন্য এই কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন, ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান, ব্র্যাক ব্যাংকের মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা মরিয়মসহ ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা পার্বত্য অঞ্চলে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে পেরে আনন্দিত। এ অঞ্চলের নারীদের উদ্যোক্তা হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এই প্রশিক্ষণে দেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে আমাদের দৃঢ় অঙ্গীকার প্রতিফলন।’
এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক এর দীর্ঘদিনের অংশীদার। ২০২২ সালে এই দুটি প্রতিষ্ঠান পাঁচটি জেলায় উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য একটি নিবিড় গ্রুমিং কর্মসূচি আয়োজন করেছিল। একসঙ্গে তারা এই প্রশিক্ষণকে দেশের অন্যান্য অঞ্চলে নিয়ে যেতে এবং নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited