নিজস্ব প্রতিবেদক | ০৯:২৯ পিএম, ২০২৩-০৩-১৭
পর্যটন শহর রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহি বাস দূর্ঘটনায় পতিত হয়ে দুই পর্যটক মারাগেছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৭.৩০ মিনিটের সময় সদর উপজেলাধীন মানিকছড়িস্থ সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় কেউই জানাতে না পারলেও একজন মাইকম্যান ও অপরজন বাসের হেলপার বলে জানিয়েছে আহতরা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে এবং একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পর্যটক বহনকারী চট্টগ্রামের সিডিএম পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব ১৪-২৮৯৬) রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় উল্টে গেলে ঘটনাস্থলে দুই পর্যটক মারা যান। ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী (১১ ইবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি জেলা পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ঘটনার খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
জানা যায়, দুর্ঘটনায় কবলিত সিডিএম পরিবহনের বাসটি চট্টগ্রামের ভাটিয়ারী থেকে অন্তত ৩০ জন পর্যটক নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে। পর্যটকরা সকলে ভাটিয়ারীর (ফক্রিজ)চিটাগাং ব্রিকস নামক একটি কারখানার শ্রমিক বলে জানাগেছে। দূর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছে এবং গাড়িতে থাকা প্রায় সকলেই মদ্যপান করা অবস্থায় ছিলো বলে জানাগেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited