নিজস্ব প্রতিবেদক | ০৩:৪০ পিএম, ২০২৩-০৩-১৪
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে উখ্যাইমং (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার (১৩ মার্চ) বিকেলে। উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি জেলে ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত উখ্যাইমং মারমা ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি মারমা পাড়ার মৃত মংওয়াই প্রু মারমার ছেলে।
ওয়াগ্গা ইউপি সদস্য মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, সোমবার বিকেল প্রায় সাড়ে ৪ টায় শীলছড়ি জেলে ঘাটে গোসল করতে নামলে উখ্যাইমং মারমা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকার স্থানীয় ইউপি সদস্যসহ জেলেরা তল্লাশি চালিয়ে মাছের জাল দিয়ে নদী থেকে কিশোরটিকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানা পুলিশ সূত্র জানায়, ওইদিনই লাশটি হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে প্রেরণ করা হয়। এবং ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited