নিজস্ব প্রতিবেদক | ১০:১৫ পিএম, ২০২০-১০-২৬
কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝেরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন উপজাতি সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্লাহ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কাউখালী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়া এলাকার থুচাইমং মারমার বাড়িতে সোমবার ভোর রাত আনুমানিক ৪টার ৬ উপজাতিয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতিকালে বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩জন উপজাতিয় সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আশে পাশের স্থানীয়দের সহযোগীতায় অপর ৩জন সন্ত্রাসীকে ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক ও তাদের ব্যবহৃত ১টি বাজাজ মোটর সাইকেল সহ স্থানীয়রা আটক করেন।
আটককৃতরা হলো সাইমন মারমা (২১) পিতা-মিবাই মারমা, মংসাচিং মারমা (২১) পিতা-মংনুশি মারমা ও মংমং মারমা(২০) পিতা-অং প্রু সাই মারমা,সর্ব সাং হারাঙ্গী পাড়া,কাউখালী রাঙ্গামাটি।
পরে খবর পেয়ে এসআই মোঃ সিরাজুল ইসলামের নের্তৃত্বে কাউখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে কাউখালী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কাউখালী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় এদের সাথে থাকা পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited