নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৮ পিএম, ২০২৩-০৩-০৯
বান্দরবানে স্বামীকে হত্যার দ্বায়ে স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ০৩ই মার্চ জেলার আলীকদম উপজেলায় কুরবান আলী নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের স্ত্রী হাসিনা বেগম ও সাইফুল ইসলামকে আসামী করে নিহতের চাচাতো ভাই এরশাদ মিয়া বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ ২৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সন্দেহজনকভাবে হত্যাকান্ডের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড এবং ঘটনার সাথে জড়িত না থাকায় অপর আসামী সাইফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, আলীকদমে স্বামীকে হত্যার দ্বায়ে সন্দেহ জনক ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited