বাঙালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল করেন


আইয়ুব চৌধুরী    |    ০৮:৫৫ পিএম, ২০২৩-০২-২০

বাঙালহালিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ডের  উপনির্বাচনে  সদস্য  পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল করেন

রাঙামাটি রাজস্থলী  উপজেলার ৩নং  বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  

১৯ ফেব্রুয়ারি  রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে  ৫ জন সাধারণ  সদস্য প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন, কাইয়ুম হোসেন মিরাজ, আবুল কাসেম, আবদুল জব্বার, সিদ্দিকুর রহমান  মোল্লা ও মাসুম তালুকদার। 
উপজেলা নির্বাচন অফিসার  উৎপল বড়ুয়া বলেন, ২০২২ সালের ২৮  ডিসেম্বর উক্ত তিন নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের হাওলাদার  মৃত্যুবরণ করায় পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি প্রার্থীতা বাছায়ে পাচ জনের কেউ বাদ যায়নি,২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাঙালহালিয় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে মোট ভোটার ১১৩০,এবার প্রথম পর্যায়ে ইভি এমে ভোট গ্রহন হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।