নিজস্ব প্রতিবেদক | ০৮:১১ পিএম, ২০২৩-০২-১০
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, র্দীঘকাল থেকে পাহাড়ে শান্তি শৃঙ্খলা,সামজিক দায়-দায়িত্ব, রীতি-নীতিসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে হেডম্যানরা (মৌজা প্রধান) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে গ্রামীণ এবং পারিবারিক ছোট ছোট সমস্যা হেডম্যানরা সামাজিকভাবে সমাধান করে বলেই পাহাড়ের বিচার বিভাগের উপর থেকে মামলার চাপ অনেকটা কমে এসেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার ক্রাংউ আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩২৪নং চেমী মৌজার হেডম্যান এর আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ের জনসাধারণ আগের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আর সেকারণে পাহাড়ের মানুষের জীবনমান উন্নত হয়েছে । এসময় পার্বত্যমন্ত্রী দুর্গম পাড়ার বাসিন্দাদের যেকোন সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া প্রধান এবং মৌজা প্রধানদের সম্বন্ধয় করে কাজ করার আহবান জানান।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের ৫৫লক্ষ টাকা ব্যয়ে আমতলী পাড়া বৌদ্ধ বিহার এর সাধুমা ঘরের উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহআলম,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ৩২৪নং চেমী মৌজার হেডম্যান পুলুপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited