নিজস্ব প্রতিবেদক | ০৮:০৮ পিএম, ২০২৩-০২-১০
রাঙামাটির মগবানে বিজয় চাকমা (৬৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি সদর উপজেলাধীন ০২নং মগবান ইউনিয়নের ০৪নং ওয়ার্ড এলাকাধীন কাপ্তাই টু আসামবস্তী সড়কে কামিলাছড়ি তিমুর সড়ক নামক স্থানের আগর বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন।
থানা পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে লাশের পাশে পড়ে থাকা এনআইডি কার্ড থেকে জানা গেছে বিজয় চাকমা-৬৬, পিতাঃ মৃত সূনীতি বিকাশ চাকমা, গ্রামঃ খুব্বাং পাড়া, ১৪৯ নং গুইছড়ি, ডাক+থানাঃ বরকল, জেলাঃ রাঙ্গামাটি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited