মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৫:৪৯ পিএম, ২০২৩-০২-০২
দেশে বর্তমানে চলমান অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের সক্ষমতা আরো বাড়ানোর দরকার; অন্যথায় দেশে অপসাংবাদিকতা আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনগুলো অবশ্যই সংশোধন করা প্রয়োজন।
এছাড়াও বর্তমানে প্রেসকাউন্সিলের সংশোধিত আইনটি বর্তমানে পাশের জন্য মন্ত্রী সভায় অনুমোদনের অপেক্ষায় থাকলেও কবে এই আইন জাতীয় সংসদে পাশ হবে তা জানি না। তবে প্রেসকাউন্সিল আশা করছে দেশের সাংবাদিকদের স্বার্থে দ্রুত এই আইনটি পাশ হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার রাঙামাটিতে বেড়াতে আসলে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে সংবর্ধনার আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব কর্তৃপক্ষ। প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিমকে রাঙামাটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মানোন্নয়ন করা, এজন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে সাংবাদিকতা আরো সহজ হবে অনেকাংশে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেন,প্রেস কাউন্সিল শুধু প্রিন্টমিডিয়া ও তার অনলাইন ভার্সনের বিষয়ে পদক্ষেপ নিতে পারে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited