নিজস্ব প্রতিবেদক | ০৮:২২ পিএম, ২০২৩-০১-৩১
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার রাবিপ্রবি’র দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ।
এতে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সহকারী প্রক্টর ও নির্বাচন কমিশনার সূচনা আখতার ও ড. নিখিল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার জুয়েল সিকদার।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর নবগঠিত অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এসোসিয়েশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি এসোসিয়েশনের সকলকে গঠনতন্ত্র অনুযায়ী তথা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে একতাবদ্ধ থেকে কাজ করার জন্য উৎসাহিত করেন। যাতে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অফিসার্স এসোসিয়েশন অগ্রনী ভূমিকা পালন করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।
এছাড়াও বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবগঠিত অফিসার্স এসোসিয়শনের সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারি রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited