বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:৩১ পিএম, ২০২০-১০-২৩
বাঘাইছড়িতে জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কাচালং সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রতন চাকমাকে গুলি করে হত্যার তিন দিন পর নিহত রতন চাকমার সহকর্মী হিমেল চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছেন। ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ঃ৩০ ঘটিকায় ধারাঃ-১৪৮,১৪৯,৩০২/৩৪ দণ্ডবিধি -১৮৬০ সাল উল্লেখিত মামলায় ২৩ জন হত্যাকারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত -৮/১০ জনকে আসামী করা হয়।
প্রসঙ্গত, ২০ অক্টোবর দুপুরে উপজেলার বাবু পাড়ায় মোটর সাইকেল যোগে এসে তিন দুর্বৃত্ত অতর্কিত ব্রাশ ফায়ার করে। এসময় জনসংহতি সমিতির দুই শাখা জেএসএস (সন্তু) ও এমএন লারমা দলের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে এতে বুকে গুলিবিদ্ধ হয়ে রতন চাকমা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited