নিজস্ব প্রতিবেদক | ০৬:৩২ পিএম, ২০২৩-০১-২৭
সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বনরূপা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশ রাঙামাটি জেলা। সমাবেশে বক্তারা, পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি আল্লামা শফিউল আলম আলকাদেরী,
প্রধান অতিথির বক্তব্য রাখেন রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুফতি ইকবাল হোসাইন আলকাদেরী, বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আহলে সুন্নাতের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা মোঃ আখতার হোসেন চৌধুরী, বনরুপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী আল্লামা সুলতান মাহমুদ কাদেরী, পরিচালনা করেন আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সেকান্দর হোসেন রেজভী। উপস্থিত ছিলেন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও বনরুপা জামে মসজিদ এর সহসভাপতি আলহাজ্ব আজম খান চৌধুরী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited