নিজস্ব প্রতিবেদক | ১১:২৯ পিএম, ২০২৩-০১-২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সুকনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ টি এসবিপি বন্দুক’সহ অস্ত্র পাচারকারী চক্রের সদস্য রনি চাকমা (২৫)কে আটক করেছে পুলিশ। আটক রনি চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার মতিলাল চাকমার ছেলে।
সাজেক থানার ওসি নুরুল আলম অস্ত্রসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ জানুয়ারী মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে সন্ধ্যারাতে সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র পাচারের খবর পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকে এসময় বস্তায় মোড়ানো ৩ টি বন্দুক ও একটি ব্যাগসহ রনি চাকমা এগিয়ে আসলে পুলিশ তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নিয়ে ঝাপটে ধরে। এসময় সহকারী পুলিশ সুপার (এএসপি আবদুল আওয়াল) কিছুটা আঘাত পান বলেও জানিয়েছে পুলিশসূত্র।
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল জানিয়েছেন, ইদানীং পাহাড়ে জঙ্গি গোষ্ঠী ও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বেড়েছে তাই পুলিশের পক্ষ থেকে নজড়ধারি বাড়ানো হয়েছে।
আটক রনি চাকমা প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্র চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বুধবার সকালে রাঙামাটির আদালতে পাঠানো হবে। সাজেকে জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited