জুরাছড়ি প্রতিনিধি | ০৪:৩১ পিএম, ২০২৩-০১-১৭
বিগত সময়ে রাঙামাটি আসনে বহুজন এমপির দায়িত্ব পালন করলেও কোন উন্নয়ন করতে পারেননি। কিন্তু বর্তমান রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার রাঙামাটি জেলাতে দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে, তাই আগামীতে ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, জুরাছড়ি উপজেলায় জনগণের বিএনপির প্রতি কোন আস্থা নেই, বিএনপির সাথে মোকাবিলা করার জন্য জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের যথেষ্ট শক্তি রয়েছে।
এতে ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোহর চাকমা'র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা, সম্প্রতি আওয়ামীলীগে যোগদান কৃত বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সহ ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আওয়ামিলীগে নব্য যোগদান কৃত ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা আওয়ামিলীগ সংগঠনে যোগদান করতে পেরে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সহ জেলা এবং উপজেলা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন তাই ছাত্র সমাজকে সাথে নিয়ে শিক্ষার উন্নয়নের লক্ষে কাজ করার জন্য নেতৃত্বের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বলেন আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মী ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভাশেষে চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর আগে জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ বিশ্রামাগড়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলনের করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited