নিজস্ব প্রতিবেদক | ০৫:০০ পিএম, ২০২৩-০১-১৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির বদরুদ্দীন মিয়াজির চড়া নামক এলাকার সীমান্ত সড়কে বালুবর্তি ডাম্পার গাড়ি উল্টে এক শ্রমিক নিহত ও তিন জন আহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম এহেছানুল করিম (২০) সে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালা আশরাফমিয়া পাড়া জাহাঙ্গীর আলম ড্রাইভারের ছেলে। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছে। আহত তিন শ্রমিক হলো মোঃ ইউছুফ (১৮) পিতা শামসুল আলম, মিজানুর রহমান (২৩) পিতা নুরুল আমিন, হাবিব উল্লাহ (২২) পিতা নবী হোসেন, তারা উভয়ের বাড়ী সদর ইউপির ছালামী পাড়া বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গুরুতর আহতদের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি বালু নিয়ে সে খানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটানা ঘটে। এ সময় ঘটনা স্থলে এহেছান নিহত হয় অপর তিন জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited