নিজস্ব প্রতিবেদক | ০১:৪২ পিএম, ২০২৩-০১-১১
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং জোনের আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি উন্নয়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ এবং ১১ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৫০০ জন পাহাড়ী ও বাঙ্গালী গরীব, দুস্থঃ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড়ী, বাঙ্গালী গরীব, দুস্থঃ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সীমান্ত রক্ষা, সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিহত করা, অপারেশন উত্তরণের আওতায় কর্মকান্ড এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ দেশের যে কোন প্রয়োজনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবোজ্জল পতাকাকে সুমুন্নত রাখতে বদ্ধ পরিকর।
ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited