নিজস্ব প্রতিবেদক | ০৯:৩০ পিএম, ২০২২-১২-২৭
রাঙামাটির দুর্গম শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙামাটি ছাত্রছাত্রীদের সংগঠন ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর() সকালে এমপির বাসভবনে রাঙামাটি কাঠ ব্যবসায়ীর সমিতির সহযোগিতায় রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কম্বল তুলে দেন। এ সময় রাঙামাটি কাঠ বয়বসায়ী সমিতির সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য তুসিন চাকমা, সুরিদ তালুকদার, বিথিকা চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের পাশে আওয়ামীলীগ সরকার সব সময় রয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেছাসেবী সংগঠনগুলোও যদি হত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের মানুষ আর কষ্টে থাকবে না। তিনি বলেন, ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে কাঠ ব্যবসায়ী এগিয়ে আসায় আমি কাঠ ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা আগামীকাল নানিয়ারচর উপজেলার বিতরণ করবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited