নিজস্ব প্রতিবেদক | ১২:০০ পিএম, ২০২২-১২-২১
রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিন নিখোঁজের ১৬ দিন পরও উদ্ধার না হওয়ায় দুই দফা বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে ২৪ঘন্টার হরতাল গতকাল মঙ্গলবার সকাল ০৬ টা থেকে আজ বুধবার সন্ধ্যা ০৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করছে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদ।
হরতালের কারণে সকাল থেকে রাজস্থলী উপজেলাধীন তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহি যানচলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনা মূলক কম দেখা গেছে।
এদিকে সড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে করতে দেখা গেছে হরতাল আহবানকারী সচেতন নাগরিক কমিটির সদস্যদের। তবে এখনো পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন কঠোর কর্মসূচি হাতে নিবে বলেও জানিয়েছেন হরতাল আহবানকারীরা।
উল্লেখ্য, নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় থেকে গত ১৬ দিন আগে নিখোঁজ হন। নিখোঁজের এতোদিন পরে ও উদ্ধার হয়নি। সালাউদ্দীন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited