মাসুদ পারভেজ নির্জন | ১১:৪৪ পিএম, ২০২০-১০-২০
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে রাঙমাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার শহীদ মিনার সংলগ্ন শুক্কুর স্টেডিয়াম এর দক্ষিন পাশে খালেকের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, শহীদ আব্দুল আলী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আকতার হোসেন(ডেঙ্গু)।ডেঙ্গু শহীদ আব্দুল আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে রিজার্ভ বাজার মহসীন কলোনীর মৃত কবির আহমদ সওদাগরের ছেলে সাজ্জাদ হোসেন টিপু থেকে ইয়াবা ক্রয় করেছে বলে জানা যায়।এবং টিপু দায়েরকৃত মামলার ২ নং আসামী।আটককৃত আকতারকে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
অভিযানে এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম,কন্সটেবল রুবেল,আরমান তালুকদার ও মোতালেব উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দুজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহাই দেওয়া যাবেনা।রাঙামাটির সকলের সহযোগীতায় এই শহরকে মাদকমুক্ত করতে চাই।আমাদের ইউনিট প্রতিদিনেই মাদক নিমূর্লে কাজ করে যাচ্ছে।এই অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited