রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২১ পিএম, ২০২২-১২-১০

রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও  সতর্ক অবস্থান কর্মসূচি পালন

দেশবিরোধী বিএনপি- জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলা এবং অগণতান্ত্রিক কর্মকান্ড উল্লেখ করে   বিক্ষোভ মিছিল ও দিনব্যাপি রাজপথে  সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙামাটি আওয়ামী যুবলীগ। 

শনিবার ( ১০ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙামাটি পৌর শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে রাঙামাটি পৌর চত্ত্বর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো আকবর হোসেন চৌধুরী'র সভাপতি  অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো কাজল এর সঞ্চালনায় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম,  জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জাব্বার সুজন,  জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় সংকর চাকমা সহ জেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময় বক্তারা বলেন,  বিএনপি - জামাত দেশের রাজপথ দখল করে সরকার উৎখাত ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত শুধু দলীয়কর্মীর  উপর হামলা করেনি তারা আইনশৃঙ্খলা বাহিনির উপরও হামলা করেছ। 

তারা আরো বলেন, পার্বত্য রাঙামাটি  শান্তিপূর্ণ একটি শহর এই শহরের কোনো রকম বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলে ও মন্তব্য করে বক্তারা ।