বান্দরবান | ০৯:০৭ পিএম, ২০২২-১২-০৮
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে এক সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলখানা গেইটে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত থেকে ওই কয়েদিকে মুক্তি প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ,জেলার মো.জাহেদুল আলম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিপ্রাপ্ত কয়েদি চট্টগ্রাম জেলার বাসিন্দা পটিয়া থানার কেলিশহর গ্রামের বাবলা দে এর ছেলে টিংকু দে (৩১)।
বান্দরবানের জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মুক্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পরে দীর্ঘ যাচাই বাচাই শেষে রাষ্ট্রপতির আদেশক্রমে বান্দরবান থেকে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মধ্যে টিংকু দে এর মুক্তির জন্য আদেশ প্রদান করা হয়।
জেল সুপার আরো জানান, মোটর সাইকেল চুরির একটি মামলায় ৩বছরের সাজা ও ৫হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ নিয়ে ২০২১সালের ২৯ডিসেম্বর বান্দরবান জেল কারাগারে আসে টিংকু দে। পরে তার সার্বিক কর্মকান্ড সন্তাষজনক হওয়ায় ও সে জরিমানার অর্থ সম্পূর্ণ পরিশোধ শেষে রেয়াতসহ ১বছর ৯মাস ১৭দিন হাজতবাস করায় তাকে মুক্তি প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited