নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৫ পিএম, ২০২২-১২-০৩
তেল বিক্রিতে কারচুপির সত্যতা পেয়ে কাপ্তাই বড়ইছড়ি সদরের আশা অয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করলো রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
শনিবার (৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারি পরিচালক রানা দেবনাথ উপস্থিত থেকে এই বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করেন।
এসময় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যান্টিনে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার। এর সত্যতা পেয়ে ওই ক্যান্টিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাপ্তাই বড়ইছড়ি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ বিহীন পণ্য বিক্রির অভিযোগে আরোও ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেবনাথ বলেন, কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে এবং ভোক্তার অধিকার সংরক্ষণে প্রতিনিয়তে এইধরনের বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ। এইসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited