নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২২-১১-৩০
রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বিকালে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোতয়ালি থানা পুলিশ জানান, সম্প্রতি রাঙামাটি শহর থেকে মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়ায় আমরা অভিযান চালিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি হতে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হই।
আটককৃত চোররা হলেন- শহিদুল ইসলাম (২০), মো: রুবেল (২৫), মো: ওসমান (২৫), মো: মুরাদ (২২), রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।
রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি রাঙামাটিতে মোটরসাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং অভিযানে চোর চক্রের সদস্যাদেরও আটক করি। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেফতার করি।
তিনি আরও জানান, গত কয়েকদিনে এ পর্যন্ত আমরা ৭টি চোরাইকৃত মোটরসাইকেলসহ মোট ১০ জন চোরকে আটক করতে সক্ষম হই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, আমরা এ চোর চক্রকে পুরোদমে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কয়েকজন আমাদের হাতে আছে আর যে দুই-চারজন আছে তারাও দ্রুত আটক হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited