নিজস্ব প্রতিবেদক | ০৪:১২ পিএম, ২০২২-১১-৩০
রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় জেলার কাউখালী উপজেলার মুসলিম পাড়া এলাকার ভাড়াটিয়া গোপাল কৃষ্ণ নাথ (৬০) কে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় বলে জানা গেছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এই এম ইসমাইল হোসেন আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ রায় প্রদান করেন।
আদালতে রায়ের বিচারক এ এই এম ইসমাইল হোসেন বলেন, আসামী গোপাল কৃষ্ণ নাথ তার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ৭ বছরের শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ হতে প্রমাণিত হয়েছে, ইসলামী ব্যাংকের অফিস সহায়ক তখন বের হয়ে না আসলে ঐ দিন শিশুটি ধর্ষণের শিকার হতেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) খ ধারা মোতাবেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট, আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে আসামী ভিকটিম শিশুটিকে বিকেলে খেলার সময় পানি আনার কথা বলে কৌশলে ডেকে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে ইসলামী ব্যাংকের অফিস সহকারী মোঃ জাবেদ বের হয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে একই দিন শিশুটির বাবা মিন্টু কান্তি দে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্ত শেষে পুলিশের রিপোর্ট, ভিডিও ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited